ছবি ভিডিও মতামত
সর্বশেষ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি দেশে হাম ও উপসর্গে মৃত্যু ১,২১৪, হাসপাতালে নতুন ১,১৩৫ রোগী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে বেসরকারি ব্যাংকার, ক্ষোভ কর্মকর্তাদের কুতুবদিয়ায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ড, পুড়েছে ৩৩ বসতঘর আটোয়ারীতে চারটি লাউ এক টাকা, বাম্পার ফলনেও লোকসানে কৃষক
রাজনীতি

প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১: ৪৬
প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী
সংগৃহীত

বিএনপি যেসব প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না এবং সব সময় স্বচ্ছতার সঙ্গে কাজ করে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি ১৮ ঘণ্টা আগে শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, অর্থনীতিবিদদের মতে, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে। এটিকে তিনি সরকারের একটি অর্জন হিসেবে উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এবারের দুর্গোৎসব দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারের সতর্কতা, আন্তরিকতা ও নিষ্ঠার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছেন।

আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান ২২ অক্টোবর ২০২৬ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে বাংলাদেশে পূজা-অর্চনায় অংশ নিতে এসেছেন। তাঁর দাবি, তাঁরাও এবারের পূজার নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন।

রিজভী জানান, বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী ২২ অক্টোবর ২০২৬ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

তিনি অভিযোগ করেন, অতীতে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করা হতো। দলটিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হতো। বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবেন না—এমন প্রচারণাও চালানো হতো বলে দাবি করেন তিনি।

এবারের দুর্গাপূজাকে ঘিরে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত ছিল বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, বিভিন্ন ঘটনায় তাদের আচরণ ও বক্তব্যে সাদৃশ্য দেখা যাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার জনবান্ধব ও দায়িত্বশীল হলে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে জনকল্যাণে কাজ করতে পারে। তাঁর মতে, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া তারই দৃষ্টান্ত।

আরও পড়ুন

পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আমাকে সেরা পরামর্শ দিয়েছেন: ইশরাক ২২ অক্টোবর ২০২৬ পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আমাকে সেরা পরামর্শ দিয়েছেন: ইশরাক

ডেঙ্গু প্রতিরোধে দলের কর্মসূচি সম্পর্কে রিজভী বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক দিন লিফলেট বিতরণ কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার থেকে আবারও এ কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা এবং আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ অব্যাহত থাকবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।


রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন