https://newsbdc.com/politics/mvg8t1tzro
ইশরাকের পদত্যাগ নতুন রাজনৈতিক দায়িত্বের পথ খুলতে পারে: মাহদী আমিন
মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর মতে, এ পদত্যাগ আত্মোপলব্ধি ও সংশোধনের মধ্য দিয়ে ইশরাকের সামনে আরও বৃহত্তর ও জনমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ খুলে দিতে পারে।
আরও পড়ুন
প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী ১৬ ঘণ্টা আগে
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন মাহদী আমিন। বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন জানিয়ে তিনি লেখেন, সেখান থেকেই ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর জানতে পেরেছেন।
ইশরাকের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, তাঁদের একসঙ্গে কাজ করার এবং পথচলার বহু স্মৃতি রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে ইশরাকের ভূমিকা এবং তাঁর পারিবারিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন
শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি ১৮ ঘণ্টা আগে
মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, বিএনপির তরুণদের সম্পৃক্ত করা, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমের প্রতি ইশরাকের নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক কিছু কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে। তবে যে উদ্যোগকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে, তার লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে সন্দেহের অবকাশ নেই বলে তিনি মনে করেন।
ইশরাকের পদত্যাগপত্র বা প্রতিমন্ত্রীর পদ দিয়ে তাঁর রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা যায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাঁর মতে, দল, দেশ ও মানুষের কল্যাণে ইশরাকের অবদান এবং আন্তরিক অবস্থান যেকোনো সাময়িক সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান ২২ অক্টোবর ২০২৬
পোস্টে মাহদী আমিন আরও বলেন, জনগণের সরকারের বার্তা হলো—দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের উদ্যোগের ক্ষেত্রে বিতর্ক দেখা দিলে জবাবদিহি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন ও জনপ্রিয় একজন তরুণ নেতার উদ্যোগের বাস্তবায়নেও যদি বিতর্কের অবকাশ থাকে, সেখানেও জবাবদিহির ব্যবস্থা রাখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্র বিনির্মাণের পথে সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহির ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন মাহদী আমিন।
আরও পড়ুন
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী ২২ অক্টোবর ২০২৬
ইশরাক হোসেনের পদত্যাগকে ‘ঐতিহাসিক’ ও ‘অভূতপূর্ব’ আখ্যা দিয়ে তিনি বলেন, এ ঘটনা কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধন এবং জনগণের ভালোবাসার মধ্য দিয়ে সামনে আরও বৃহত্তর ও জনমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের সুযোগ তৈরি হতে পারে।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।