https://newsbdc.com/politics/mvhslpkqig
স্থানীয় নির্বাচনে জিততে পারে, এমন গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ও ভোটে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে—এমন প্রার্থী বাছাইয়ের জন্য চট্টগ্রামের বিএনপি নেতাদের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়ে দলীয় ঐক্য বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং অপরাধে না জড়ানোর বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছেন তিনি।
আরও পড়ুন
স্থানীয় নির্বাচনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে বিএনপির উদ্যোগ ১০ ঘণ্টা আগে
মঙ্গলবার রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব নাজিমুর রহমান। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৪০০ নেতা-কর্মী অংশ নেন।
সভায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এমন প্রার্থী বেছে নিতে হবে, যিনি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং নির্বাচনে জয়ী হতে পারবেন।
আরও পড়ুন
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ১৭ ঘণ্টা আগে
সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থী মনোনয়নে শুধু দলীয় পরিচয় নয়, জনসমর্থন ও নির্বাচনে জয়ের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং দলীয় অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে সমন্বয়ের ভিত্তিতে প্রার্থী নির্ধারণের ওপরও জোর দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য জনসমর্থন ধরে রাখা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতৃত্ব বাছাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় প্রার্থী নির্বাচনে দলীয় ঐক্য ও জনগণের আস্থাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
আরও পড়ুন
প্রতিশ্রুতি দিয়ে বিএনপি তা বাস্তবায়ন করে: রিজভী ২৩ অক্টোবর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশও দেন তিনি। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৫০ শতাংশ অপরাধ কমে যাবে। নেতা-কর্মীদের নিজেরাও কোনো অপরাধে জড়ানো যাবে না। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
সভায় সরকারের ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়। দলীয় নেতা-কর্মীদের জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সরকারের কার্যক্রম সম্পর্কে মানুষকে অবহিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে সংলাপে বসছে বিএনপি ২৩ অক্টোবর ২০২৬
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে নগরের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেএম সেন হল ও র্যাডিসন ব্লু হোটেলের সামনে দলীয় নেতা-কর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। রাতে চট্টগ্রাম ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান ২২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওই সফরে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।