ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা? আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ইউএই এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে মুখোমুখি নর্থ সাউথ ও ড্যাফোডিল প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প চলতি বছরই ১ লাখ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার
রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র‍্যালি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ০১
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র‍্যালি
সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন

আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী ১ ঘণ্টা আগে আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী

রিজভী জানান, ৭ নভেম্বর সকাল ৬টায় ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। এরপর ঢাকায় কেন্দ্রীয়ভাবে র‍্যালি বের করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও র‍্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হবে।

এদিন বেলা ১১টায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের নেতারা। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আলোচনা সভা ও পোস্টার প্রকাশের আয়োজন করবে। ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আলোচনা সভার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান ৩ ঘণ্টা আগে মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ দিনের চেতনার সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার বিষয়টি জড়িত।

আরও পড়ুন

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ ৩ ঘণ্টা আগে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ

তিনি ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহ, জিয়াউর রহমানের ভূমিকা এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের সঙ্গে ৭ নভেম্বরের চেতনার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর দাবি, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটে এবং গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন