ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ ‘সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন সাক্ষ্য দিয়েছেন তিনিই জানেন’ ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা বালাইনাশক প্রয়োগের পর পুড়ল করলাখেত, ক্ষতির মুখে কৃষক ডেমরা সেতুতে দুই দিন মেরামত, যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিচার শুরু ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
রাজনীতি

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৪৩
মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মৃত্যুর পরও তাঁকে নির্বিঘ্নে সমাহিত করতে না দেওয়ার ঘটনাকে মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা বলে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জিএম কাদের গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বলেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশ পাহারায় মানিক পশারীর দাফন সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আগে খোঁড়া কবরটি মাটি দিয়ে ভরাট করে দেন। পরে তাঁর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খনন করেন। ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেত।

আরও পড়ুন

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান ২৮ মিনিট আগে মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

মানিক পশারী জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। তাঁর দাফনে বাধা দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জিএম কাদের।

আরও পড়ুন

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ ৩২ মিনিট আগে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো ব্যক্তির মরদেহের অসম্মান করা বা শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের আচরণ ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থী।

জিএম কাদের মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী ১৬ ঘণ্টা আগে শ্রেণিভেদ নির্মূল করে মানবতার কল্যাণের কথা বলেছেন গৌতম বুদ্ধ: রিজভী

বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন