ছবি ভিডিও মতামত
সর্বশেষ
গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগের উদ্যোগ
বাংলাদেশ

আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫: ১১
আমু, দীপু মনিসহ আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে এ সপ্তাহেই অভিযোগপত্র


অভিযুক্ত সাত নেতা হলেন আওয়ামী লীগের আমীর হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আবদুর রাজ্জাক, মির্জা আজম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

আরও পড়ুন

প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের ২৯ মিনিট আগে প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের

এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে। প্রতিবেদন যাচাই-বাছাই করে ফরমাল চার্জ তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা ও উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে তাদের তদন্তে উঠে এসেছে।

অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণের মতো অপরাধ সংঘটনে প্ররোচনা, উসকানি, সহায়তা ও সম্পৃক্ততা। এ ছাড়া অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত না করা এবং ষড়যন্ত্রের অভিযোগও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী ৩৩ মিনিট আগে বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী

আমীর হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান ও মির্জা আজমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলার বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়া এবং পরবর্তী বিচারিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অভিযোগ দাখিল বা তদন্ত প্রতিবেদনে অপরাধের কথা উল্লেখ থাকলেই অভিযুক্তদের দোষ প্রমাণিত হয় না; বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন