ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা মুকসুদপুরে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শেখ হামদানের এবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী জাপানি কোম্পানিগুলো: প্রধানমন্ত্রী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
বিনোদন

আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৫: ৪৭
আমার ছবি-কবিতায় কাকেরা বেঁচে থাকবে: ভাবনা


সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে কাকের একটি চিত্র প্রকাশ করেন অভিনেত্রী। একসময় ঢাকা শহরের অলিগলি ও ছাদে নিয়মিত দেখা মিলত যে পাখির, নগরজীবনে এখন তার উপস্থিতি অনেকটাই কমে এসেছে। সেই কাককেই নিজের ছবি, কবিতা ও লেখার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল ২ ঘণ্টা আগে ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

ভাবনা বলেন, ‘আমার ছবি, আমার কবিতা, আর আমার রেখে যাওয়া প্রতিটি শব্দে কাকেরা চিরকাল বেঁচে থাকবে। আমি তাদের কথা বলে যাব, তাদের ছবি আঁকব, আমার শিল্পে তাদের জন্য জায়গা করে দেব। কারণ আমি তাদের বিশ্বাস করি, তাদের গভীরভাবে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যকার নীরব ভাষার কোথাও আমি বিশ্বাস করি, তারাও আমাকে ভালোবাসে।’

কাকদের জন্য নিরাপদ একটি শহরের স্বপ্নও দেখেন ভাবনা। এমন এক পরিবেশ চান, যেখানে এই পাখিদের হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, থাকতে হবে না আশ্রয়হীন হওয়ার শঙ্কাও। তাঁর কল্পনায় সেই শহরের আকাশ, ছাদের কার্নিশ—সবই হবে কাকদের আপন ঠিকানা।

আরও পড়ুন

বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব ২ ঘণ্টা আগে বাদীকে হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব

ভাবনার ভাষায়, ‘আমি এমন এক শহরের স্বপ্ন দেখি, যে শহর কেবল কাকদের হবে। যে শহরের আকাশ তাদের, ছাদের কার্নিশগুলো তাদের। যে শহরে তারা নির্ভয়ে বেঁচে থাকতে পারবে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় ছাড়াই; নিজেদের জন্য একটুখানি জায়গা চেয়ে কাউকে কখনো কিছু বলতে হবে না তাদের।’

আরও পড়ুন

‘আমার শত্রু কে, কেন হামলা?’ মুখ খুললেন টাইগার শ্রফ ২৫ অক্টোবর ২০২৬ ‘আমার শত্রু কে, কেন হামলা?’ মুখ খুললেন টাইগার শ্রফ

কাকের প্রতি ভাবনার এই ভালোবাসা কেবল একটি ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাঁর শিল্প ও ভাবনায় পাখিটির জন্য স্থায়ী জায়গা করে দেওয়ার আকাঙ্ক্ষাও এতে প্রকাশ পেয়েছে।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তানবীর হাসানের ‘যাযাবর’ সিনেমার শুটিং করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আব্দুল নূর সজল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। এ ছাড়া ভাবনার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন