https://newsbdc.com/sara-desh/mvp4vzs6xk
মুকসুদপুরে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ ১ মিনিট আগে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওহাটা এমআরএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী মিয়া। স্বাগত বক্তব্য দেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এন নাইম, তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ।
আরও পড়ুন
দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার ৩২ মিনিট আগে
এ ছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি প্রকাশ করেন সরকারি মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমজিৎ পাল ও তাফসিয়া তাহরিনা সাফা।
আরও পড়ুন
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, প্রাণ গেল একজনের ২ ঘণ্টা আগে
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জনে সচেষ্ট হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর মুকসুদপুরে স্কুল পর্যায়ে এসএসসি পরীক্ষায় ৫২ জন এবং মাদ্রাসা পর্যায়ে দাখিল পরীক্ষায় তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অন্যদের ভালো ফলাফলে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।