https://newsbdc.com/national/mvqlatkq75
তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা এবং বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাকাইচি এসব কথা বলেন। টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর তিনি এ বক্তব্য দেন।
আরও পড়ুন
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সিদ্ধান্ত সরকারের ৩২ মিনিট আগে
পোস্টে তাকাইচি বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশের সরকারকে জাপান জোরালোভাবে সমর্থন করবে বলেও জানান তিনি।
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
তাকাইচি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব এবং দুই দেশের নেতাদের ঘোষিত যৌথ বিবৃতির আলোকে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগের মাধ্যমে সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।
আরও পড়ুন
দুই দিন পেছাল এইচএসসির ফল, প্রকাশ ৩১ অক্টোবর ১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। এ লক্ষ্য সামনে রেখে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ (BIG-B) উদ্যোগ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।
‘বিগ-বি’ উদ্যোগে নতুন কাঠামো
জাপানের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ও জাপানের সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করা ‘বিগ-বি’ উদ্যোগকে নতুন কৌশলগত সহযোগিতামূলক কাঠামোয় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ (Sharing Prosperity BIG-B)।
আরও পড়ুন
খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মা/মলা ১ ঘণ্টা আগে
তাকাইচি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের দীর্ঘদিনের শান্তিপূর্ণ পথচলা এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম হিসেবে জাপানের ভূমিকার কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের উন্নয়নে জাপান সরকার ও জনগণের দীর্ঘদিনের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। প্রায় ১৭ কোটি মানুষের তরুণ জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাও উল্লেখযোগ্য।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।