ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বাংলাদেশ

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৬: ২৩
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ
সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয়ের পর প্রায় দুই ঘণ্টা শেষে সচল হয়েছে দেশের জাতীয় গ্রিড। বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সংস্থাটি জানায়, দুপুর আড়াইটায় জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্রিডের সব লাইন ও উপকেন্দ্র চালু রয়েছে।

আরও পড়ুন

তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির ৯ মিনিট আগে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির

অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্নভাবে চলতে থাকা লোডশেডিং কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ বিভাগের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে সংযোগ পুনর্বহালের কাজ শুরু হলে এরই মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরে আসে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশা জানায় বিদ্যুৎ বিভাগ।

আরও পড়ুন

দুই দিন পেছাল এইচএসসির ফল, প্রকাশ ৩১ অক্টোবর ১০ মিনিট আগে দুই দিন পেছাল এইচএসসির ফল, প্রকাশ ৩১ অক্টোবর

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের পর ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ ফিরতে শুরু করে। কালাচাঁদপুরের বাসিন্দা নাহিদা আক্তার জানান, দুপুর পৌনে ১টার কিছু আগে বিদ্যুৎ চলে যায় এবং আড়াইটার দিকে ফিরে আসে। বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক চুলায় রান্না শেষ করতে পারেননি বলেও জানান তিনি।

আরও পড়ুন

খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মা/মলা ২৪ মিনিট আগে খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মা/মলা

বনশ্রীর বাসিন্দা জুনায়েদ জানান, দুপুর সাড়ে ১২টার পর বিদ্যুৎ চলে যাওয়ায় তাঁকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়। গরমের কারণে বাসার বাইরে সময় কাটাতে হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে রাজধানীর পূর্বাঞ্চলের বড় একটি এলাকা এবং চট্টগ্রামের কিছু অংশে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে ছিল ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন