ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পাটকাঠি থেকে চারকোল, ফরিদপুরের কৃষকদের আয়ের নতুন সম্ভাবনা ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির রাজনীতির লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়া: নতুন কৌশলগত সমীকরণ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সিদ্ধান্ত সরকারের সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ অর্থোডক্স খ্রিষ্টান নিহত বেন গিভিরের ওপর ক্ষোভ, ভোটকেন্দ্রে আরব বেদুঈনদের ঢল সোমালিয়ায় সেনা-আল-শাবাব সংঘর্ষ, ব্যাপক প্রাণহানির আশঙ্কা তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা তাকাইচির ইসরায়েলের নির্বাচনে ভোট কিনতে ঘুষের অভিযোগ, গ্রে/প্তার ৩
ব্যবসা-বাণিজ্য

সূচকের পতনে কমল ডিএসই-সিএসইর লেনদেন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৭: ০৯
সূচকের পতনে কমল ডিএসই-সিএসইর লেনদেন


দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন

নবম পে স্কেলে বেতন নির্ধারণে জটিলতা, উল্টে যাচ্ছে গ্রেডের হিসাব ১ ঘণ্টা আগে নবম পে স্কেলে বেতন নির্ধারণে জটিলতা, উল্টে যাচ্ছে গ্রেডের হিসাব

মঙ্গলবার ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ টাকার। আগের কার্যদিবসে এ লেনদেনের পরিমাণ ছিল ৪১০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৭ কোটি ৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৬টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ দরপতনের তালিকায় ছিল অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরও পড়ুন

গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল ২৬ অক্টোবর ২০২৬ গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির শেয়ারদর বেড়েছে, ৯২টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত ছিল।

সিএসইতে মঙ্গলবার শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪২ লাখ টাকার। সে হিসাবে এ বাজারে লেনদেন কমেছে ১ কোটি ৭০ লাখ টাকা।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন