ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে আবেদন করবেন সাগর-রুনি হত্যা তদন্তে আলোচনায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত: রিজভী পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি, চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস বাংলাদেশের: আইএমএফ গাজীপুরে তিন ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
বাংলাদেশ

ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ৪৯
ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান
সংগৃহীত

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর মতে, পুলিশ সদরদপ্তরের পরবর্তী বিবৃতিতে বক্তব্যটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ ১২ মিনিট আগে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ

জাহেদ উর রহমান বলেন, আইজিপি তাঁর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। পুলিশ সদরদপ্তরও এ বিষয়ে বিবৃতি দিয়েছে। তাই বিষয়টি নিয়ে আর আলোচনা না বাড়ানোই উচিত বলে তিনি মনে করেন।

সাংবাদিকদের বিষয়ে আইজিপির মন্তব্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বক্তব্যটি সাধারণীকরণ করা হয়েছে বলে যে ধারণা তৈরি হয়েছিল, সে বিষয়েও আইজিপির বক্তব্য রয়েছে। তাঁর আশা, পরবর্তী ব্যাখ্যার মাধ্যমে এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হবে।

আরও পড়ুন

দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি ১ ঘণ্টা আগে দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি

আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেউ নিজের অবস্থানের ব্যাখ্যা দিলে তাঁর প্রতি অতিরিক্ত কঠোর হওয়া কতটা যুক্তিযুক্ত।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’

আরও পড়ুন

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পুলিশের বলপ্রয়োগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। আইজিপি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে সমালোচনা করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের একাংশের বিরুদ্ধে মাদকসংক্রান্ত খবর প্রকাশ ও অর্থ নেওয়া নিয়ে মন্তব্য করেন আইজিপি। তাঁর ওই বক্তব্য নিয়েও আলোচনা তৈরি হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন