https://newsbdc.com/national/mvqej8qaiv
বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ লক্ষ্যে শহর থেকে গ্রাম পর্যন্ত ডিজিটাল সংযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৪ মিনিট আগে
মন্ত্রী জানান, ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৮০ শতাংশ মোবাইল টাওয়ারকে ফাইবার অপটিক সংযোগের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ১২ মিনিট আগে
ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল সংযোগ বাড়ানোর পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বহুমুখী ব্যবহারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের লক্ষ্য, ডিজিটাল অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নেওয়া এবং এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ সম্প্রসারণ করা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।