ছবি ভিডিও মতামত
সর্বশেষ
৪৪ বছর পর ফিরছে গ্রাম সরকার, খসড়ায় ১৭ সদস্যের কাঠামো প্রযুক্তি ও টেকসই উৎপাদনে বাংলাদেশের পোশাকশিল্পে এমএএসের উদ্যোগ এবিজি ইউনিভার্সিটি কাপে আজ ক্রিকেট-ফুটবলে পাঁচ ম্যাচ বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫ নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ

‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১: ৪৬
‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি
সংগৃহীত

বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিতে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টোকিওতে দুই দেশের শীর্ষ বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান জাপানের প্রধানমন্ত্রী।

সানায়ে তাকাইচি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। এ অঞ্চলে সরবরাহব্যবস্থার সংযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জাপান কাজ করছে। দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ‘বিগ-বি’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।

আরও পড়ুন

৪৪ বছর পর ফিরছে গ্রাম সরকার, খসড়ায় ১৭ সদস্যের কাঠামো ৪৫ মিনিট আগে ৪৪ বছর পর ফিরছে গ্রাম সরকার, খসড়ায় ১৭ সদস্যের কাঠামো

তিনি জানান, নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে এ কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে।

সহযোগিতার চারটি স্তম্ভ

জাপানের প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন উদ্যোগের চারটি মূল স্তম্ভ রয়েছে। এগুলো হলো—

আরও পড়ুন

নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা ১ ঘণ্টা আগে নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা
  • যোগাযোগব্যবস্থার সংযোগ জোরদার করা;
  • দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো;
  • সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়ন;
  • শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা জোরদার করা।

এই চারটি ক্ষেত্রকে ভিত্তি করে দুই দেশ অভিন্ন সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করতে চায় বলে জানান তাকাইচি।

আরও পড়ুন

বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী

পাঁচ বছরে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের প্রত্যাশা

আগামী পাঁচ বছরে জাপানি কোম্পানিগুলোর কাছ থেকে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন বা এক লাখ কোটি ইয়েনের বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা করা হচ্ছে বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।

তাকাইচি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। দুই দেশ সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন