ছবি ভিডিও মতামত
সর্বশেষ
৪৪ বছর পর ফিরছে গ্রাম সরকার, খসড়ায় ১৭ সদস্যের কাঠামো প্রযুক্তি ও টেকসই উৎপাদনে বাংলাদেশের পোশাকশিল্পে এমএএসের উদ্যোগ এবিজি ইউনিভার্সিটি কাপে আজ ক্রিকেট-ফুটবলে পাঁচ ম্যাচ বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫ নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সারা দেশ

বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২: ০১
বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫
সংগৃহীত

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডে বাসের যান্ত্রিক ত্রুটি মেরামতের সময় সড়কের পাশে অপেক্ষমাণ যাত্রীদের চাপা দিয়েছে একটি দ্রুতগতির লরি। এতে ঘটনাস্থলে তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

আরও পড়ুন

আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে ১৯ ঘণ্টা আগে আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার রয়্যাল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির ত্রুটি মেরামতের সময় যাত্রীরা নিচে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি তাদের চাপা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ ১৯ ঘণ্টা আগে মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফায়ারফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের লরি চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও লরি নিজেদের হেফাজতে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার ১৯ ঘণ্টা আগে দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার

বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধান করা হচ্ছে।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন