ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫ নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় টোকিও: তাকাইচি শীর্ষ বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০: ৩৩
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী
সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ভিত্তি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা ২৩ মিনিট আগে নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা

প্রধানমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের কয়েক দশকের বন্ধু এবং অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাপান স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের দেশগুলোর একটি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

তারেক রহমান বলেন, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা।

আরও পড়ুন

‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি ৩১ মিনিট আগে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি

জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), রেল, অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা একমত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে সমঝোতা স্মারক বিনিময় করা হয়েছে। আলোচনার ফলাফল ও অভিন্ন অগ্রাধিকারগুলো যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে।

জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করতে জাপানের বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী ৩৬ মিনিট আগে বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী

তিনি বলেন, উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাপানি অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করে দুই দেশের জন্য আরও সহনশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৪৩ মিনিট আগে জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সফরে একাধিক বৈঠক

এর আগে সোমবার স্থানীয় সময় সকালে টোকিওতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান জাপান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। এর নেতৃত্ব দেন লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো।

আরও পড়ুন

শীর্ষ বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে শীর্ষ বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

এ ছাড়া জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার প্রেসিডেন্ট এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এসব বৈঠকে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য উন্নত প্রযুক্তিনির্ভর খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জাপানি প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কথাও তুলে ধরা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন