ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫ নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য বন্ধ তিন সার কারখানা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত বাংলাদেশ-জাপান: তাকাইচি বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় টোকিও: তাকাইচি শীর্ষ বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় টোকিও: তাকাইচি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১: ৩০
ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় টোকিও: তাকাইচি
সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় জাপান। বিশেষ করে বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা বাড়িয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করতে আগ্রহী টোকিও। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা? ১৮ ঘণ্টা আগে বাদাম বিক্রি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট, কে এই লুলা?

তাকাইচি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় তাঁর দেশ। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আনুষ্ঠানিক সংবর্ধনায় তারেক রহমান

বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

আরও পড়ুন

আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প ১৮ ঘণ্টা আগে আফগানিস্তান ও পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প

সংবর্ধনা অনুষ্ঠানের পর তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। একইভাবে তাকাইচি তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। এরপর দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

আরও পড়ুন

ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ২১ ঘণ্টা আগে ইরানে সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিনিধিদল, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা

বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

চার দিনের সফরে অর্থনৈতিক ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের বেতন দিতে দেরি নয়, কুয়েতে নিয়োগকর্তাদের কঠোর বার্তা ২১ ঘণ্টা আগে প্রবাসীদের বেতন দিতে দেরি নয়, কুয়েতে নিয়োগকর্তাদের কঠোর বার্তা

সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থ ও অবস্থান নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা টানানো হয়।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন