ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? ছড়িয়েছে জল্পনা পেশি মজবুত রাখতে খাদ্যতালিকায় রাখুন পটাশিয়ামসমৃদ্ধ ৭ খাবার গাজীপুরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী লুলার ঐতিহাসিক জয়ে ট্রাম্পের আঞ্চলিক কৌশল নিয়ে নতুন আলোচনা
বাংলাদেশ

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৪: ১০
বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা
সংগৃহীত

বাংলাদেশে আগামী পাঁচ বছরে জাপানের বেসরকারি খাত থেকে ১ ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত বিনিয়োগ এবং এর মাধ্যমে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ও জাপানের দুই প্রধানমন্ত্রী। জাপানের রাজধানী টোকিওতে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ প্রত্যাশার কথা জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ মিনিট আগে জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

‘বিগ-বি’ উদ্যোগে গুরুত্ব

যৌথ বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ ‘বিগ-বি’ উদ্যোগকে আরও বিস্তৃত করে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এ উদ্যোগের আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকেন্দ্রিক অঞ্চলকে লজিস্টিকস, জ্বালানি ও শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি, ঢাকার মেট্রোরেল সম্প্রসারণ এবং মাতারবাড়ী বন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।

আরও পড়ুন

ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ১১ মিনিট আগে ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

জ্বালানি খাতে ঋণ ও জলবায়ু সহযোগিতা

প্রতিবেদন অনুযায়ী, জাপানের ‘পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি সহায়তা ঋণ দেওয়ার বিষয়টি যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতামূলক দলিল স্বাক্ষরের কথাও বলা হয়েছে।

অর্থনৈতিক অংশীদারত্ব ও প্রযুক্তি

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে সহায়তা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ১ ঘণ্টা আগে বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

এ ছাড়া বিনিয়োগের পরিবেশ উন্নত করতে করব্যবস্থা, শুল্ক ছাড়করণ, অর্থ স্থানান্তর ও লাইসেন্সিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর অঙ্গীকারের কথা বলা হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে ডিজিটাল রূপান্তর, দক্ষ জনবল তৈরি এবং নিরাপদ ডিজিটাল সংযোগেও দুই দেশ একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরসংক্রান্ত চুক্তির পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে জাপানের সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। এর আওতায় একটি বড় টহল জাহাজ ও পাঁচটি টহল নৌযান দেওয়ার সিদ্ধান্তকে দুই নেতা স্বাগত জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক পরিস্থিতি

শিক্ষা, জনস্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক বিনিময়েও সহযোগিতা অব্যাহত রাখার কথা প্রতিবেদনে বলা হয়েছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়েছেন দুই নেতা বলে যৌথ বিবৃতির বরাতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

৪৪ বছর পর ফিরছে গ্রাম সরকার, খসড়ায় ১৭ সদস্যের কাঠামো ২ ঘণ্টা আগে ৪৪ বছর পর ফিরছে গ্রাম সরকার, খসড়ায় ১৭ সদস্যের কাঠামো

এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, গাজা পুনর্গঠন, ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধান, গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল এবং জাতিসংঘের সংস্কার নিয়েও দুই প্রধানমন্ত্রীর আলোচনার কথা প্রতিবেদনে উঠে এসেছে।

সফর শেষে জাপানের প্রধানমন্ত্রী ও জনগণকে আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি সুবিধাজনক সময়ে সানায়ে তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন