ছবি ভিডিও মতামত
সর্বশেষ
গাজীপুরে তিন ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার মরদেহ উদ্ধার মুশফিকের আঙুলে চোট, প্রথম টেস্টের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে: ওয়ারেছ আলী মামুন দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? ছড়িয়েছে জল্পনা
বাংলাদেশ

ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ১৬
ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়
সংগৃহীত

রাজধানী ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিপর্যয় দেখা দেয়। এতে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ ঢাকার বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। চট্টগ্রামের একটি অংশেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন

ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান ৫ মিনিট আগে ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান

সংস্থাটি জানায়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন। জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৬০১ মেগাওয়াট। ওই সময় উৎপাদন হয় ১৪ হাজার ৩০৩ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি ছিল ২৯৮ মেগাওয়াট। তবে এই ঘাটতির সঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি ২২ মিনিট আগে দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি

দেশে এর আগেও জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ২০২২ সালের ৪ অক্টোবর পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে কয়েক ঘণ্টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন