ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে আবেদন করবেন সাগর-রুনি হত্যা তদন্তে আলোচনায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত: রিজভী পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি, চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস বাংলাদেশের: আইএমএফ গাজীপুরে তিন ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
বাংলাদেশ

দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ৩২
দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি
সংগৃহীত

ফ্যাসিবাদী শাসন, দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত ‘বিএসসিআরএস কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ ১২ মিনিট আগে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ

তিনি বলেন, বর্তমান সরকার ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে। স্বাস্থ্যখাতে অগ্রগতি অব্যাহত রাখতে হলে সেবাব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও জনমুখী করতে হবে। এ জন্য পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, গত ১৭ বছরে দেশের অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বিভিন্ন খাতে দুর্নীতি দূর করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান ৪৫ মিনিট আগে ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান

স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বরাদ্দের অর্থের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, যথাযথতা ও জবাবদিহি বজায় রাখা প্রয়োজন। বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহার করা গেলে চিকিৎসাসেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা পাবেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসা অবকাঠামো এবং জনবল ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য মানুষকে যেন অপ্রয়োজনীয়ভাবে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে দেশের চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। এ জন্য বিশেষায়িত চিকিৎসার অবকাঠামো উন্নয়ন, দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন রাষ্ট্রপতি। বিশেষ করে কোলন ও রেক্টাল সার্জারির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করা গেলে দেশের রোগীরা নিজ দেশেই উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন