https://newsbdc.com/education-campus/mvqj3lj156
পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি, চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দীর্ঘদিনের পরিবহন সংকট কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে দুটি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং বিআরটিসির পক্ষে বরিশাল ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন
রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস ৫৩ মিনিট আগে
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন
পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ১ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ে আনা হয়। বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই ওই পরীক্ষামূলক যাত্রা পরিচালনা করা হয়। এর পরই নিয়মিত চলাচলের জন্য দুটি বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের প্রত্যাশা, বাস দুটি চালু হলে পরিবহন সংকট অনেকটাই কমবে এবং ক্যাম্পাসে যাতায়াত আরও সহজ হবে।
আরও পড়ুন
ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।