ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশ

রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৬: ৫৯
রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার


আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ পানিয়ালা এলাকার মো. বিল্লাল হোসেন, কামাল হোসেন, ছকিনা বেগম ও কহিনুর বেগম।

আরও পড়ুন

খুলনায় যুবককে গু/লি করে ব্যাগ ছিনতাই, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ ৫৯ মিনিট আগে খুলনায় যুবককে গু/লি করে ব্যাগ ছিনতাই, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ

ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী হাজেরা বেগম ও মেয়ে রিতু আক্তারের দাবি, পৈতৃক ও খরিদসূত্রে মালিকানাধীন সম্পত্তিতে তাঁরা দীর্ঘদিন ধরে বসতঘর নির্মাণ করে বসবাস করছেন। জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ভবন নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের লোকজন বাধা দেন। এর জেরে গত ২৪ অক্টোবর বিকেলে তাঁদের ওপর অতর্কিত হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগী পরিবারের দাবি, বিরোধ মীমাংসায় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামের মাতব্বর ও থানা পুলিশের মাধ্যমে একাধিকবার বৈঠক হয়েছে। তবে প্রতিপক্ষের লোকজন সমঝোতার সিদ্ধান্ত মানেননি। এরই ধারাবাহিকতায় শনিবার বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ ১ ঘণ্টা আগে সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ

এ ঘটনায় দেলোয়ার হোসেনের মেয়ে রিতু আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুরের আদালতে মামলা করেন। মামলায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগের পাশাপাশি ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন

৫০ শয্যার হাসপাতালে রোগী ১১০, মেঝে-বারান্দায় চিকিৎসা ১ ঘণ্টা আগে ৫০ শয্যার হাসপাতালে রোগী ১১০, মেঝে-বারান্দায় চিকিৎসা

মামলার চার আসামি আটক হওয়ায় এবং অন্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে প্রতিপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মুঠোফোনে জানান, দেলোয়ার হোসেনের সম্পত্তির সীমানা এবং খাল-নালা নিয়ে ইসমাইল ও বিল্লাল পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সারা দেশ নিয়ে আরও পড়ুন