ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? ছড়িয়েছে জল্পনা পেশি মজবুত রাখতে খাদ্যতালিকায় রাখুন পটাশিয়ামসমৃদ্ধ ৭ খাবার গাজীপুরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী লুলার ঐতিহাসিক জয়ে ট্রাম্পের আঞ্চলিক কৌশল নিয়ে নতুন আলোচনা
সারা দেশ

গাজীপুরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৪: ১৫
গাজীপুরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মৌচাক এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে এলে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা পৌনে দুইটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিলে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫ ৩ ঘণ্টা আগে বাসের ত্রুটি সারাতে নেমেছিলেন যাত্রীরা, লরিচাপায় নি/হ/ত ৫

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা আটকা পড়েন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েন তাঁরা।

আরও পড়ুন

আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে ২১ ঘণ্টা আগে আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরাও উপস্থিত হন। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

sara desh নিয়ে আরও পড়ুন