ছবি ভিডিও মতামত
সর্বশেষ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? ছড়িয়েছে জল্পনা পেশি মজবুত রাখতে খাদ্যতালিকায় রাখুন পটাশিয়ামসমৃদ্ধ ৭ খাবার গাজীপুরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা, ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী লুলার ঐতিহাসিক জয়ে ট্রাম্পের আঞ্চলিক কৌশল নিয়ে নতুন আলোচনা
বাংলাদেশ

জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৪: ০২
জাপানের জেরা বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত

জাপান সফরের দ্বিতীয় দিনে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা পরিচালিত স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা আড়াইটায় তিনি এসব স্থাপনা ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে ছিল।

আরও পড়ুন

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ মিনিট আগে জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধিদলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আরও পড়ুন

ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ১১ মিনিট আগে ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়

এ ছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন