ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস বাংলাদেশের: আইএমএফ গাজীপুরে তিন ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার মরদেহ উদ্ধার মুশফিকের আঙুলে চোট, প্রথম টেস্টের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে: ওয়ারেছ আলী মামুন দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি: রাষ্ট্রপতি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ
শিক্ষা

পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ২০
পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ
সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস ৩ মিনিট আগে রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পাশাপাশি ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেটি প্রকাশ করা হয়নি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে জানান, ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে বলে তিনি জেনেছেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পর বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন

ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি ২৩ ঘণ্টা আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি

শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

আরও পড়ুন

বুধবার থেকে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা ২৬ অক্টোবর ২০২৬ বুধবার থেকে ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন