ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে আবেদন করবেন সাগর-রুনি হত্যা তদন্তে আলোচনায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নাম যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধাপে ধাপে ফিরছে বিদ্যুৎ আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত: রিজভী পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি, চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস বাংলাদেশের: আইএমএফ গাজীপুরে তিন ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা ক্রসফায়ার নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি: জাহেদ উর রহমান টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর নিখোঁজ শিক্ষিকার মরদেহ উদ্ধার
রাজনীতি

ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে: ওয়ারেছ আলী মামুন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৫: ৩৫
ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে: ওয়ারেছ আলী মামুন
সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত: রিজভী ১১ মিনিট আগে আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত: রিজভী

ওয়ারেছ আলী মামুন বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী ও চব্বিশের পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর জনগণ বিএনপির ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পালনে দলকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তর করতে না পারলে জাতিকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে। তাই যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র‍্যালি ২৩ ঘণ্টা আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র‍্যালি

তিনি আরও বলেন, আত্মকর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। জামালপুরের যুবসমাজ যুবদলের নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু। অনুষ্ঠানে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী ২৩ ঘণ্টা আগে আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন সরকারি শিশু সদনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন