https://newsbdc.com/politics/mvqjaqt45s
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত: রিজভী
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে দেওয়া বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে: ওয়ারেছ আলী মামুন ১ ঘণ্টা আগে
আইজিপির বক্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন পরিস্থিতিতে ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের বক্তব্য তাঁদের ভাবিয়ে তুলেছে এবং সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
রিজভী বলেন, দেশে আইন থাকা সত্ত্বেও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের প্রয়োজন নেই। প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর বিএনপির র্যালি ২৬ অক্টোবর ২০২৬
বিএনপির এই নেতা আরও বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
আঁতাত করে সুবিধা নিতে চাইলে জনগণ প্রতিহত করবে: রিজভী ২৬ অক্টোবর ২০২৬
অনুষ্ঠানে যুবসমাজের ভূমিকা নিয়েও কথা বলেন রিজভী। তিনি যুবকদের সুসংগঠিত থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে বিরত থাকার এবং মানুষের ভীতির কারণ না হওয়ার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। যুবকদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।