ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রীলঙ্কার বোলিং তোপে ১১০ রানেই অলআউট পাকিস্তান খুলনায় যুবককে গু/লি করে ব্যাগ ছিনতাই, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মা/মলা রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার ডেঙ্গুতে ৪০০ মৃত্যু, অক্টোবরের ২৭ দিনেই ঝরেছে ১৫৫ প্রাণ সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ মাও সে তুংকে নিয়ে বিতর্ক, চীনা ব্র্যান্ড হারাচ্ছেন এমবাপ্পে? ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪০০ ৫০ শয্যার হাসপাতালে রোগী ১১০, মেঝে-বারান্দায় চিকিৎসা বাংলাদেশ থেকে ৯৬৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৫০ কিমি
শিক্ষা

রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৬: ১০
রূপায়ণ সিটি উত্তরায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস
সংগৃহীত

রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটিতে নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা (AUSIS)। এ লক্ষ্যে সোমবার (২৬ অক্টোবর) রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে রূপায়ণ সিটির বাসিন্দাদের পাশাপাশি উত্তরার অন্যান্য এলাকার পরিবারগুলোর জন্যও আন্তর্জাতিক শিক্ষার সুযোগ বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি, চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস ৫২ মিনিট আগে পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি, চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল ও ওয়ালিদ মুখাই আলীসহ গ্রুপের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন

পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ১ ঘণ্টা আগে পেছাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, রূপায়ণ সিটি উত্তরা শুধু একটি আবাসন প্রকল্প নয়; এটি পরিকল্পিত ও আধুনিক জীবনযাপনের একটি উদ্যোগ। বাসিন্দাদের জন্য নিরাপদ পরিবেশের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরির লক্ষ্যেই স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি ২৬ অক্টোবর ২০২৬ ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বদলি

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, রূপায়ণ সিটি উত্তরায় স্কুলটির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ দেশের আবাসন ও শিক্ষা খাতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন ক্যাম্পাসটি চালু হলে উত্তরায় আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে। তবে ক্যাম্পাস চালুর নির্দিষ্ট সময়সূচি, শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও অন্যান্য বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন