ছবি ভিডিও মতামত
সর্বশেষ
খেলা

মাও সে তুংকে নিয়ে বিতর্ক, চীনা ব্র্যান্ড হারাচ্ছেন এমবাপ্পে?

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৬: ৫৬
মাও সে তুংকে নিয়ে বিতর্ক, চীনা ব্র্যান্ড হারাচ্ছেন এমবাপ্পে?


ফরাসি টকশো ‘দ্য ব্রিজ’-এ এমবাপ্পের একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের সূত্রপাত। অনুষ্ঠানে নিজের পছন্দের একটি মিম নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন এক ব্যক্তির ভিডিওর কথা উল্লেখ করেন, যাকে তাঁর কাছে চীনের একজন স্বৈরশাসক বলে মনে হয়েছিল।

আরও পড়ুন

ব্যালন ডি’অর জিতলেই কি কোটিপতি হন ফুটবলাররা? ৪৯ মিনিট আগে ব্যালন ডি’অর জিতলেই কি কোটিপতি হন ফুটবলাররা?

এ সময় পর্দায় মাও সে তুংয়ের মতো দেখতে এক ব্যক্তির ছবিতে এমবাপ্পের মুখ বসানো একটি মিম দেখানো হয়। এমবাপ্পে জানান, বন্ধুদের সঙ্গে মজা করার সময়ও তিনি মিমটি ব্যবহার করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও পূর্ণ প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন রয়েছে। এমবাপ্পে সরাসরি মাও সে তুংয়ের নাম উল্লেখ করেছিলেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। মূল অনুষ্ঠানটির ভিডিও বর্তমানে ‘দ্য ব্রিজ’-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে না। তবে রেকর্ড করা কিছু অংশ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

অভিষেকের ৩৮ বলে ১১৩, নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ভারত ৫৬ মিনিট আগে অভিষেকের ৩৮ বলে ১১৩, নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পর্কে তাঁরা অবগত। চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে—এমন বক্তব্য বা আচরণের বিরুদ্ধে দেশটির বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, এমবাপ্পে কিংবা ‘দ্য ব্রিজ’-এর পক্ষ থেকে বিতর্কটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিতর্কের প্রভাব পড়েছে এমবাপ্পের বাণিজ্যিক অংশীদারত্বেও। চীনের অন্যতম বৃহৎ দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ এক বিবৃতিতে জানিয়েছে, চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে—এমন বক্তব্য ও আচরণের তারা দৃঢ় বিরোধিতা করে। এ বিষয়ে তাদের অবস্থান ‘শূন্য সহনশীলতা’র।

আরও পড়ুন

শ্রীলঙ্কার বোলিং তোপে ১১০ রানেই অলআউট পাকিস্তান ৫৬ মিনিট আগে শ্রীলঙ্কার বোলিং তোপে ১১০ রানেই অলআউট পাকিস্তান

বড় পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান দংপেংও একই ধরনের অবস্থান জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, জাতীয় অনুভূতিতে আঘাত করে—এমন যেকোনো আচরণের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

তবে প্রতিষ্ঠান দুটি তাদের বিবৃতিতে বিতর্কিত ভিডিওটির কথা সরাসরি উল্লেখ করেনি। ফলে ঠিক কোন বক্তব্য বা আচরণের কারণে তাদের এ অবস্থান, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

মুশফিকের আঙুলে চোট, প্রথম টেস্টের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ ২ ঘণ্টা আগে মুশফিকের আঙুলে চোট, প্রথম টেস্টের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ

মাও সে তুং চীনের কমিউনিস্ট বিপ্লবের প্রধান নেতা এবং ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী চীনের অন্যতম প্রতিষ্ঠাতা। দেশটির রাজনৈতিক ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। তবে তাঁর শাসনামলের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।

১৯৫০ ও ১৯৬০-এর দশকে নেওয়া ‘গ্রেট লিপ ফরোয়ার্ড’ কর্মসূচির সঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষের সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন ঐতিহাসিক গবেষণায় উল্লেখ করা হয়েছে। ওই দুর্ভিক্ষে কয়েক কোটি মানুষের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এ ছাড়া ‘সাংস্কৃতিক বিপ্লবের’ সময় চীনে ব্যাপক রাজনৈতিক নিপীড়ন ও সহিংসতা ঘটে। মাওকে ঘিরে এসব ঐতিহাসিক ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে তাঁকে নিয়ে মন্তব্য দেশটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন

এবিজি ইউনিভার্সিটি কাপে আজ ক্রিকেট-ফুটবলে পাঁচ ম্যাচ ৫ ঘণ্টা আগে এবিজি ইউনিভার্সিটি কাপে আজ ক্রিকেট-ফুটবলে পাঁচ ম্যাচ

বিশ্বের জনপ্রিয় ফুটবলারদের একজন এমবাপ্পের আয়ের উল্লেখযোগ্য অংশ আসে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও বিজ্ঞাপন থেকে। চীনের মতো বড় বাজারে একাধিক ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে তাঁর স্পন্সরশিপ আয় ও বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে চুক্তি বাতিলের ফলে এমবাপ্পের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। বিতর্কটি তাঁর অন্যান্য বাণিজ্যিক অংশীদারত্বে কতটা প্রভাব ফেলবে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

খেলা নিয়ে আরও পড়ুন