ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
খেলা

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৪: ১৬
স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি
সংগৃহীত

স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে দেশটিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে ৮ ঘণ্টা আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে

প্রতিবেদন অনুযায়ী, পুরস্কারটির ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম একক কোনো ফুটবলার এই সম্মাননা পাচ্ছেন।

১৯৮১ সালে যাত্রা শুরু করা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পুরস্কারটি প্রদান করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

আরও পড়ুন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা ৯ ঘণ্টা আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও পরিবেশে মুগ্ধ ক্যারিবীয়রা

বিজয়ীদের দেওয়া হয় বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ ও ৫০ হাজার ইউরো অর্থমূল্য।

গত ৩ জুন ওভিয়েদোতে জুরিবোর্ডের ঘোষণায় মেসিকে ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে নির্বাচিত করার কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল মাঠে তাঁর দীর্ঘদিনের সাফল্য, ধারাবাহিক পারফরম্যান্স, বিনয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দাতব্য কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাঁকে নির্বাচিত করা হয়েছে। বিশ্বের ২৭ জন মনোনীত ব্যক্তিত্বের মধ্য থেকে তাঁকে বেছে নেয় জুরিবোর্ড।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন