https://newsbdc.com/national/mvmb05nmyl
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার
বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার ১২৩টি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়াতে ১ হাজার ২০৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ১৫ মিনিট আগে
‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’ নামের এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ প্রস্তাব দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের সম্পূর্ণ অর্থ সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের প্রকল্প সারসংক্ষেপ অনুযায়ী, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের মানুষের জনস্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নত করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক ২১ মিনিট আগে
প্রকল্পের আওতায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন করা হবে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা বাড়ানো এবং স্যানিটেশন সুবিধা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।