https://newsbdc.com/international/mvyusonvis
প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া
প্রথমবারের মতো নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে বুলগেরিয়া। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন বলে প্রাথমিক ফলাফলে ইঙ্গিত পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) গভীর রাতে উদারপন্থী প্রতিদ্বন্দ্বী আন্দ্রে গ্যুরভ পরাজয় স্বীকার করে নেন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত ১৭ ঘণ্টা আগে
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৬২ বছর বয়সী ইলিয়ানা ইয়োতোভা পেয়েছেন ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট। অন্যদিকে আন্দ্রে গ্যুরভ পেয়েছেন ৩৯ থেকে ৪১ শতাংশ ভোট।
এই জয় প্রধানমন্ত্রী রুমেন রাদেভের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তাঁর দল প্রোগ্রেসিভ বুলগেরিয়া এপ্রিলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ইয়োতোভার নির্বাচনী প্রচারণায় সমর্থন দেয়।
ইয়োতোভা এর আগে রুমেন রাদেভের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাদেভ সংসদীয় রাজনীতিতে যোগ দিতে পদত্যাগ করার পর গত জানুয়ারিতে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
আরও পড়ুন
দিল্লিতে দূষণবিরোধী অভিযান, এক দিনেই দেড় হাজার গাড়ি ফেরত ১৮ ঘণ্টা আগে
বুলগেরিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও প্রধানমন্ত্রী রাদেভ স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন। ইউক্রেন-সংক্রান্ত ইউরোপের কিছু উদ্যোগের বিরোধিতা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতাও বজায় রেখেছে তাঁর সরকার।
গত জুলাইয়ে ইরান যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানকে সহায়তা করতে বুলগেরিয়ার বেজমার বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান পরিচালনার অনুমোদন দেয় দেশটির সংসদ। ওই অনুমোদনের ফলে আটটি মার্কিন কেসি-১৩৫ আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান, ২৫০ জন সামরিক কর্মী এবং প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে অবস্থানের সুযোগ পায়।
আরও পড়ুন
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ১৯ ঘণ্টা আগে
ইরানের আপত্তি ও হুমকি সত্ত্বেও এই মোতায়েনের অনুমতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে রুমেন রাদেভকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।