https://newsbdc.com/international/mvumiazjz3
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে শুধু সেপ্টেম্বর মাসেই আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুদূষণের মধ্যে শ্বাস নিয়েছেন। হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, বন ও ভূমিতে আগুন লাগার কারণে ইন্দোনেশিয়ার বায়ুমানের ব্যাপক অবনতি হয়েছে। এর ফলে ২০২৬ সালের সেপ্টেম্বরে দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে, যা আগস্ট মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত ১৮ ঘণ্টা আগে
গবেষণায় মূলত পিএম ২.৫ নামে পরিচিত অতিক্ষুদ্র বায়ুদূষণকারী কণার স্বল্পমেয়াদি সংস্পর্শের কারণে মৃত্যুর হিসাব করা হয়েছে। এসব সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। গবেষকদের হিসাবে, এসব কণার সংস্পর্শে আসার কয়েক দিনের মধ্যেও মানুষের মৃত্যু হতে পারে।
আরও পড়ুন
দিল্লিতে দূষণবিরোধী অভিযান, এক দিনেই দেড় হাজার গাড়ি ফেরত ১৯ ঘণ্টা আগে
প্রতিবেদন অনুযায়ী, দাবানলের ধোঁয়ায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশে। এ ছাড়া জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
গবেষকেরা শুধু দাবানলের ধোঁয়া নয়, শহর ও শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়া এবং অন্যান্য দূষণের প্রভাবও বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে এসব উৎসের বায়ুদূষণে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বুলগেরিয়া ১৯ ঘণ্টা আগে
দাবানল, শিল্পকারখানা ও অন্যান্য উৎসের দূষণ মিলিয়ে ওই মাসে ইন্দোনেশিয়ায় বায়ুদূষণজনিত আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। প্রায় ২৭ কোটি ৮০ লাখ মানুষের দেশটিতে দাবানল ও শিল্পদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।