https://newsbdc.com/national/mvxjd92od8
সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু
দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধন ফি ও ই-রিকশার গতি কত হবে, তা নির্ধারণ করে দিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দুইজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা।
তিনি আরও জানান, চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।
আরও পড়ুন
ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ ৭ মিনিট আগে
প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার স্থাপন করতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ই-রিকশার অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার।
নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না জানিয়ে তিনি বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।
আরও পড়ুন
রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত ১৬ মিনিট আগে
প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল হবে নিবন্ধনের সময় থেকে ১২ বছর পর্যন্ত জানিয়ে তিনি বলেন, বর্তমানে চলাচলরত ই-রিকশা এখনই বন্ধ করা হবে না। মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ কিংবা অবৈধ—এসব রিকশা আপাতত চলাচল করবে। তবে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই চার্জ করতে হবে।
ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।