ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
বাংলাদেশ

সৌদি রুটে ১৬৫ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার ৯১৭ যাত্রী

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৬: ১৪
সৌদি রুটে ১৬৫ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার ৯১৭ যাত্রী
সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৬৫টি ফ্লাইট স্থগিত থাকায় ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী।

রোববার (১ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ ৭ মিনিট আগে ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ৮৮টি এবং ট্রানজিটের ৭৭টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুন

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত ১৬ মিনিট আগে রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট স্থগিত রয়েছে।

সব মিলিয়ে ১৬৫টি ফ্লাইট স্থগিত থাকায় সৌদি আরবগামী এবং দেশটি থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন