https://newsbdc.com/national/mvysbns8sx
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও কর্মবিরতির পরিপ্রেক্ষিতে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের দাবি, চলমান অসন্তোষ এবং পোশাকশিল্পের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ৯ ঘণ্টা আগে
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে একটি মজুরি বোর্ড গঠন করেছে।
আরও পড়ুন
৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি ১০ ঘণ্টা আগে
রোববার (১ নভেম্বর) একজন বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। একই দিন সন্ধ্যায় শ্রমিক অসন্তোষ ও পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।