ছবি ভিডিও মতামত
সর্বশেষ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত গাজীপুরে খুলেছে বেশির ভাগ কারখানা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা পোশাকখাত ধ্বংসের চেষ্টা করছে, মত বিশ্লেষকদের ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
বাংলাদেশ

ন্যূনতম মজুরি নির্ধারণের আলোচনার মধ্যে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৬: ৫৭
ন্যূনতম মজুরি নির্ধারণের আলোচনার মধ্যে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন পোশাকশিল্পের শ্রমিক নেতারা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টসশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি বৈঠকে তুলে ধরবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ ৯ মিনিট আগে ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ

এর আগে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গার্মেন্টস মালিক নেতারা। ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত ১৮ মিনিট আগে রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত

তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠিত হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে, অথবা খুব স্বল্প সময়ের মধ্যে সভাটি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হতে পারে। আশা করি, বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করে ন্যূনতম মজুরি ঠিক করতে পারবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয় এবং তাঁদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের বিষয়গুলো যেন অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হয়। সুতরাং, বাস্তবতার নিরিখেই মজুরি নির্ধারণ করা হবে। এখানে অসন্তোষের কিছু নেই।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন