ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
বাংলাদেশ

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৭: ০৯
আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সংগৃহীত

চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং তাঁরা আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। পাশাপাশি আন্দোলনরত শ্রমিকদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন

ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ৮ ঘণ্টা আগে ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আন্দোলনে সহিংসতার অভিযোগে যেসব শ্রমিক ইতিমধ্যে আটক হয়েছেন, তাঁদের বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

একই বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, খুব অল্প সময়ের মধ্যেই মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরা হবে। মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠক করে মজুরি বোর্ডে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হবে।

মজুরি বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, আশা করছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর হবে এবং জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত মজুরি পাবেন।

আরও পড়ুন

৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি ৯ ঘণ্টা আগে ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি

চলমান পোশাক খাতের বিশৃঙ্খলার পেছনে বহিরাগতদের হাত রয়েছে উল্লেখ করে বাবুল আখতার বলেন, বহিরাগতরা বিভিন্ন কারখানায় গিয়ে জোর করে ছুটি দিতে বাধ্য করছে। এদের মধ্যে বকেয়া না পাওয়া কিছু শ্রমিক যেমন রয়েছেন, তেমনি হকার এবং বিভিন্ন রাজনৈতিক দল ও স্বার্থান্বেষী মহলের লোকজনও রয়েছেন।

সাধারণ শ্রমিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, শ্রমিকেরা কোনো প্রাতিষ্ঠানিক ধর্মঘট ডাকেননি। তাই উসকানিতে পড়ে কোনো বিপদে পড়লে শ্রমিক সংগঠনগুলোকে পাশে পাওয়া যাবে না। কোনো উসকানিতে পা না দিয়ে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল ৯ ঘণ্টা আগে সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল

বাবুল আখতার আরও বলেন, হাতেগোনা কয়েকটি কারখানাতেই শুধু সমস্যা হচ্ছে। যেসব কারখানার শ্রমিকেরা কাজ করতে চান, তাঁদের উপযুক্ত নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন তাঁরা।

একই সঙ্গে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান এই শ্রমিক নেতা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন