ছবি ভিডিও মতামত
সর্বশেষ
তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের নিচে ২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব বাংলাদেশের একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিক আন্দোলনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহদী আমিন

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ২৩: ৪০
নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহদী আমিন
সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেছেন, নিরপেক্ষভাবে আলোচনা করে মজুরি বোর্ড শ্রমিক ও মালিক—উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে।

আরও পড়ুন

তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ৪৬ মিনিট আগে তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস

বুধবার (৪ নভেম্বর) রাতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনায় শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের দায়িত্বও পালন করছেন।

মাহদী আমিন বলেন, মজুরি বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নির্মোহ ও নিরপেক্ষভাবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করবেন বলে সরকার বিশ্বাস করে।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পর দ্রুততম সময়ে প্রথম বৈঠক হয়েছে। দ্বিতীয় বৈঠকের তারিখও শিগগির ঘোষণা করা হয়েছে। বোর্ড জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে নিবিড়ভাবে কাজ করে ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এতে শ্রমিক, পোশাকশিল্প এবং দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক ৪৮ মিনিট আগে ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

শ্রমিকদের শ্রম ও ঘামের মাধ্যমে বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড পরিচিতি পেয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও মমত্ববোধ নিয়ে শ্রমিকদের পাশে থাকবে।

ত্রিপক্ষীয় সভার বিষয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি ও তৈরি পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পোশাকশিল্পের প্রতি বিশেষ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

আরও পড়ুন

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৫৬ মিনিট আগে একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাহদী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে এ খাতের উল্লেখযোগ্য উন্নয়ন ও বিকাশ ঘটে।

সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের ব্যবধানে নতুন বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১ ঘণ্টা আগে শ্রমিক আন্দোলনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, শ্রমিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করলে এ শিল্পের বিকাশ কেউ রুখতে পারবে না। আজকের সভায় যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সদিচ্ছা দেখা গেছে, তা প্রতিটি শিল্পকারখানায় বজায় রাখা প্রয়োজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মজুরি বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শের প্রক্রিয়াও চলবে।

তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এ শিল্পকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চেষ্টা লক্ষ করা যাচ্ছে। শান্তিপূর্ণ শ্রমিকদের মধ্যে কিছু বহিরাগত ঢুকে উসকানি দিচ্ছে এবং উত্তেজনা ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু সহিংসতা ও নাশকতার ঘটনাও ঘটেছে, যার সঙ্গে সাধারণ শ্রমিকেরা কোনোভাবেই জড়িত নন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

শ্রমিকদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনসহ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পালাবদলে শ্রমিক সমাজের ভূমিকা অনস্বীকার্য। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর, টেকসই ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন