ছবি ভিডিও মতামত
সর্বশেষ
তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের নিচে ২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব বাংলাদেশের একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিক আন্দোলনে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ব্যবসা-বাণিজ্য

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ২৩: ৫৫
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সংগৃহীত

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নিলাম প্রক্রিয়ায় আরও ১০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময় পর গত সপ্তাহেও ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়। জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবারের নিলামে একটি ব্যাংককে একক বিডে সর্বনিম্ন ৫ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগে গত মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে অনেক ব্যাংক অংশ নিলেও শেষ সময়ে নিলামটি বাতিল করা হয়। কেন ওই নিলাম বাতিল করা হয়েছিল, তা ব্যাংকগুলোকে জানানো হয়নি।

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের নিচে ৫৩ মিনিট আগে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের নিচে

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টানা তিন বছর রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করা হয়। এতে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।

আরও পড়ুন

২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব বাংলাদেশের ৫৬ মিনিট আগে ২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব বাংলাদেশের

তবে গভর্নরের দায়িত্ব নিয়ে ড. আহসান এইচ মনসুর স্পষ্টভাবে জানিয়ে দেন, রিজার্ভ থেকে এক ডলারও বিক্রি করা হবে না। বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পরও একই অবস্থান বজায় রাখেন। এতে রিজার্ভ বেড়ে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর রিজার্ভ দাঁড়ায় ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। সেখান থেকে কমে গত মঙ্গলবার তা ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও ইসরাইলে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ার আশা তৈরি হয়েছে। এ কারণে বুধবার বিশ্ববাজারে তেল ও ডলারের দর কমেছে। বাংলাদেশেও চলমান পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।

আরও পড়ুন

৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর ১০ ঘণ্টা আগে ৪ নভেম্বর ২০২৬: ডলার ১২৪ টাকা ৩০ পয়সা, দেখে নিন অন্যান্য মুদ্রার দর

দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত কয়েকদিন ধরে ডলারের দর বাড়ছে। চলতি সপ্তাহে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ১২৪ টাকা ছাড়িয়ে যায়। গত দুই দিন আন্তঃব্যাংকে ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সায়। এর আগের দুই দিন বিক্রি হয় ১২৪ টাকা ৩০ পয়সায়।

আরও পড়ুন

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালুর উদ্যোগ ১১ ঘণ্টা আগে চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালুর উদ্যোগ

এর আগে গত অক্টোবরের শুরুতে ডলারের দর ছিল ১২৩ টাকা। বাড়তে বাড়তে মাসের শেষ কর্মদিবসে তা ১২৩ টাকা ৯৯ পয়সায় পৌঁছায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় বছর ধরে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল। চলতি বছরের মার্চের পর থেকে বাড়তে বাড়তে ডলারের দর বর্তমান পর্যায়ে এসেছে।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন