ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ প্যারিসে যাওয়ার সামর্থ্য ছিল না, গৌরীকে নিয়ে দার্জিলিংয়েই হানিমুন করেছিলেন শাহরুখ সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভার বিচ্ছেদের ২৫ দিনের মাথায় সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শরীরে ফাইবারের ঘাটতি হলে যে ৫ লক্ষণ দেখা দিতে পারে স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল
অর্থনীতি

ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্যে

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২: ১৫
ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্যে
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে ডলারের দরপতনের প্রভাব পড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামে। সামান্য বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আগের দিনের তুলনায় ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৩১ ডলার ২৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৩ হাজার ৯৪১ ডলার ৪০ সেন্টে অবস্থান করছিল।

আরও পড়ুন

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ৫১ মিনিট আগে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের নামমাত্র ও প্রকৃত সুদের হারে উল্লেখযোগ্য পতন স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করছে।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অনিশ্চিত ও সংঘাতমুখী নীতির আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায় ২ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা সকাল ১১টায়

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটদের প্রাথমিক সাফল্যের খবরে দেশটির শেয়ারবাজারের ফিউচার দর কমেছে। অন্যদিকে সরকারি বন্ডের দাম বেড়েছে এবং ডলারের দর দুর্বল হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফল এখনো অনিশ্চিত থাকলেও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে—এমন সম্ভাবনা বাজারে প্রভাব ফেলছে।

ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা এখনো অনেক দূরে বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মঙ্গলবার রয়টার্সকে তিনি এ কথা জানান। অন্যদিকে, নির্বাচনের পর আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের অংশগ্রহণকারীরা। এ সম্ভাবনা ৭৮ শতাংশ। সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।

আরও পড়ুন

শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ১২ ঘণ্টা আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি

এখন বিনিয়োগকারীদের নজর শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোলস বা কৃষি খাতের বাইরের কর্মসংস্থানসংক্রান্ত প্রতিবেদনের দিকে।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, প্রতি আউন্স স্বর্ণের ৪ হাজার ডলার দামকে গুরুত্বপূর্ণ প্রতিরোধস্তর হিসেবে দেখা হচ্ছে। এই স্তরের ওপরে বা নিচে বড় ধরনের পরিবর্তন হলে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ধারিত হতে পারে।

আরও পড়ুন

বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১৩ ঘণ্টা আগে বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

মূল্যবান অন্যান্য ধাতুর মধ্যে বুধবার স্পট সিলভারের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ ডলার ১২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৩৮৯ ডলার ৫৪ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯২৮ ডলার ২৩ সেন্টে দাঁড়িয়েছে।


অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন