ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কার্যকর জানুয়ারিতে বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ প্যারিসে যাওয়ার সামর্থ্য ছিল না, গৌরীকে নিয়ে দার্জিলিংয়েই হানিমুন করেছিলেন শাহরুখ সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভার বিচ্ছেদের ২৫ দিনের মাথায় সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ এনআইডি সংশোধনে জালিয়াতির চেষ্টা, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন
খেলা

চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২: ৩৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির রেকর্ডের ঝড়, ভিয়ারিয়ালকে ৬-০ গোলে হারাল
সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয়ের পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ জয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিল পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দশম জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। মাত্র ১৭ মিনিটের মধ্যেই স্বাগতিকদের জালে চারবার বল পাঠায় তারা। গোলের সূচনা করেন জোয়াও নেভেস। এরপর গোল করেন দেজিরে দুয়ে ও সেনি মায়ুলু। চতুর্থ গোলটি করেন ফাবিয়ান রুইজ।

আরও পড়ুন

এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল ১ ঘণ্টা আগে এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন ইয়ামাল

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এত কম সময়ে চার গোল করার কীর্তি আর কোনো দলের নেই। এর আগে ২০১১ সালে দিনামো জাগ্রেবের বিপক্ষে ২০ মিনিটে চার গোল করেছিল রিয়াল মাদ্রিদ।

এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমের প্রথম চার ম্যাচে কোনো দলের সর্বোচ্চ ১৮ গোল করার রেকর্ড এখন তাদের দখলে। স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ছয়টি এবং ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে চারটি করে গোল করেছিল দলটি। টানা চার ম্যাচে অন্তত চারটি করে গোল করা প্রথম দলও পিএসজি।

আরও পড়ুন

এক দশক পর আবারও এশিয়া কাপে সাব্বির রহমান, প্রাথমিক দলে ১৮ ক্রিকেটার ১ ঘণ্টা আগে এক দশক পর আবারও এশিয়া কাপে সাব্বির রহমান, প্রাথমিক দলে ১৮ ক্রিকেটার

বিরতির পর ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। এরপর ৭৮ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন ১৭ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড বোলি। চার মিনিট আগে বদলি হিসেবে মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছিল তার। অভিষেক ম্যাচেই গোল করে আলোচনায় উঠে এসেছেন এই তরুণ।

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ২২ ঘণ্টা আগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী

স্পেনে যাওয়ার আগে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয় পিএসজিকে। চোটের কারণে ছিলেন না উসমান দেম্বেলে, মার্কিনিওস ও নুনো মেন্দেস। দীর্ঘমেয়াদি চোটে মাঠের বাইরে খিচা কভারাতসখেলিয়াও। তবে এসব অনুপস্থিতি পিএসজির জয়ের পথে বাধা হতে পারেনি।


খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন