https://newsbdc.com/sports/mw0dnk0jnv
দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ
রোনালদোর সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও ব্যারোন জানিয়েছেন, এই ফুটবলার একেবারেই দুধ পান করেন না। এমনকি দুধ থেকে তৈরি কোনো খাবারও খান না। মানুষের অন্য প্রাণীর দুধ পান করার বিষয়টি নিয়ে নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণেই রোনালদো এসব খাবার এড়িয়ে চলেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি দেখাতে রাজি ফিফা ১ ঘণ্টা আগে
কভার্সডটকমকে ব্যারোন বলেন, ‘দুধ একদম থাকে না। মানুষই একমাত্র প্রাণী, যারা অন্য প্রাণীর দুধ পান করে। অন্য কোনো প্রাণী তিন মাস পর দুধ পান করে না, যেমন বাছুর। পশুরা অন্য পশুর দুধ পান করে না। প্রকৃতিতে এমনটা দেখা যায় না। কেবল মানুষ ৩০, ৪০, ৫০ ও ৬০ বছর বয়স পর্যন্ত দুধ পান করে। দীর্ঘদিন ধরে দুধ পান করা প্রকৃতির সৃষ্টির বিরোধী। সে জন্যই রোনালদো তার খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাত কোনো খাবার রাখেন না।’
আরও পড়ুন
নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের ১ ঘণ্টা আগে
তবে দুধ না খেলেও খাবারের ক্ষেত্রে রোনালদোর কঠোর কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তার সাবেক শেফ। বরং পুষ্টির ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক ও পুষ্টিকর খাবারের ওপর গুরুত্ব দেন তিনি। সকালে অ্যাভোকাডো, ডিম ও চিনি ছাড়া কফি দিয়ে দিন শুরু করেন রোনালদো। তার প্রাতরাশে কোনো মিষ্টিজাতীয় খাবার থাকে না।
দুপুরের খাবারে থাকে মুরগির মাংস বা মাছের মতো চর্বিহীন প্রোটিন এবং প্রচুর শাকসবজি। চাল বা গম থেকে তৈরি খাবারও এড়িয়ে চলেন তিনি। শাকসবজি থেকেই শরীরের প্রয়োজনীয় শর্করা সংগ্রহ করেন বলে জানিয়েছেন ব্যারোন। রাতের খাবারও দুপুরের মতো হালকা। চর্বিহীন মুরগির মাংস বা মাছের সঙ্গে থাকে বিভিন্ন ধরনের শাকসবজি। প্রতিটি খাবার এমনভাবে তৈরি করা হয়, যাতে পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।
আরও পড়ুন
জুড বেলিংহামের বাবার ৭ গোল, আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারাল ইংল্যান্ড ১ ঘণ্টা আগে
দুধ ও দুগ্ধজাত খাবারের পাশাপাশি মিষ্টি, রুটি, পাস্তা এবং প্রক্রিয়াজাত শর্করাজাতীয় খাবারও এড়িয়ে চলেন রোনালদো। তার খাদ্যতালিকায় গুরুত্ব পায় স্বাস্থ্যকর চর্বি ও উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ খাবার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।