https://newsbdc.com/sports/mw0dd4ygxi
বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি দেখাতে রাজি ফিফা
বিতর্কিত এই পরিকল্পনার নাম ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)। এর মাধ্যমে বিশ্বকাপের স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। গত মাসে পরিকল্পনাটি বাতিলের জন্য ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চান ইনফান্তিনো। তবে কীভাবে এমন প্রস্তাব তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
আরও পড়ুন
দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ ১ ঘণ্টা আগে
এ নিয়ে ফিফাকে ২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল উয়েফা। আট পৃষ্ঠার এক চিঠিতে ১০০টির বেশি প্রশ্নের উত্তর চাওয়া হয়। এসব প্রশ্নের মধ্যে ছিল এফএফই পরিকল্পনা, সদস্য দেশগুলোর অর্থায়ন এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয়।
সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম কাউন্সিল সদস্যদের চিঠি দেন। সেখানে তিনি জানান, গুরুত্বপূর্ণ নথিগুলো সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সরাসরি দেখার সুযোগ দেওয়া হবে। তবে নথি পর্যালোচনার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে।
আরও পড়ুন
নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের ১ ঘণ্টা আগে
কোন কোন নথি দেখানো হবে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানায়নি ফিফা। আগামী দুই সপ্তাহের মধ্যে আগ্রহী কাউন্সিল সদস্যদের সময় নির্ধারণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
জুড বেলিংহামের বাবার ৭ গোল, আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারাল ইংল্যান্ড ১ ঘণ্টা আগে
ফিফার এই উদ্যোগে সন্তুষ্ট নয় উয়েফা। সংস্থাটির অভিযোগ, নথি দেখার সুযোগ দেওয়া হলেও তাদের উত্থাপিত মৌলিক প্রশ্নগুলোর উত্তর এতে মিলছে না। অন্যদিকে, আইনি পদক্ষেপের কারণে কিছু প্রশ্নের উত্তর দিতে ফিফার সীমাবদ্ধতা রয়েছে বলেও জানা গেছে।
ফলে পরিকল্পনাটি বাতিলের পরও বিশ্বকাপের স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়ে বিতর্ক থামেনি। এফএফই পরিকল্পনার নেপথ্যের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার দাবি এবং উয়েফার প্রশ্নের মুখে ইনফান্তিনোর ওপর চাপ অব্যাহত রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।