https://newsbdc.com/politics/mw0fspi3g0
সৌরবিদ্যুতের প্রসারে নতুন আইন সংসদে তোলা হবে: শামা ওবায়েদ
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জ্বালানি খাতে ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর কৌশল নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। চেঞ্জ ইনিশিয়েটিভ এ সংলাপের আয়োজন করে।
আরও পড়ুন
শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৬ মিনিট আগে
শামা ওবায়েদ বলেন, সৌরবিদ্যুতের প্রসারে আইন প্রণয়ন, সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহার এবং জলবায়ু কূটনীতিতে আলাদা উইং গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি খাতের আমদানিনির্ভর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকটের সমাধান এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে কাজ করছে বর্তমান সরকার।
এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন মন্ত্রিসভায় চূড়ান্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনটি সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।
আরও পড়ুন
সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ মিনিট আগে
সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য দাবি আদায়ে আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় হতে হবে।
আসন্ন কপ সম্মেলন সামনে রেখে এবারই প্রথম পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি। তবে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন পরিবেশমন্ত্রী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।