https://newsbdc.com/sports/mw0g629lx0
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতির কারণে লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্টের সময়সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।
আরও পড়ুন
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ২৭ মিনিট আগে
প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপেরও আয়োজক। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই রিয়াদে অবস্থিত। ফাইনালসহ টুর্নামেন্টের ৫১টি ম্যাচের ৩০টি হওয়ার কথা ছিল শহরটির কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামসহ বিভিন্ন ভেন্যুতে।
আরও পড়ুন
ইয়ামাল নয়, লামিনে ইয়ামালই পুরো নাম: জানালেন বাবা ১ ঘণ্টা আগে
এদিকে সৌদি আরব ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত এবং হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০টি হামলায় ১৭ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এএফসি বিজ্ঞপ্তিতে আরও জানায়, পূর্বনির্ধারিত সূচিতে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সবার স্বার্থ সুরক্ষায় টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তন জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুন
দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ ২ ঘণ্টা আগে
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও গত মাসে এএফসি সভাপতি শেখ সালমান আশাবাদ প্রকাশ করে জানিয়েছিলেন, এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিল এএফসি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।