https://newsbdc.com/sports-cricket/mw0d655ex9
নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১০ নভেম্বর টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরের আগে আজ নতুন অধিনায়কের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
আরও পড়ুন
দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ ৪৭ মিনিট আগে
নিগার সুলতানা জ্যোতি অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর নতুন করে নেতৃত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তবে সাবেক অধিনায়ক জ্যোতিকে ১৫ সদস্যের দলেই রেখেছে ক্রিকেট বোর্ড। দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারী।
আরও পড়ুন
বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি দেখাতে রাজি ফিফা ৫৫ মিনিট আগে
বাংলাদেশ স্কোয়াড:
নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।