ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা হবে: বিজিএমইএ সভাপতি ৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ খুলনায়, উন্নয়ন নিয়ে প্রত্যাশা অস্ট্রেলিয়ায় নতুন ট্রেনিং ভিসা চালু, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ উৎপাদন সচল রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
খেলা

বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৬: ৫২
বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। গত ১ নভেম্বর রাতে অ্যাকাউন্টটিতে সাইবার হামলার ঘটনা ঘটে।

বিসিবি সূত্রে জানা গেছে, হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর অ্যাকাউন্টটি থেকে বোর্ডের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট ও ফিশিং লিংকের মতো ক্ষতিকর এবং অননুমোদিত বার্তা পাঠানো হচ্ছে।

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী ১৬ ঘণ্টা আগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী

এই সাইবার হামলার পর জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে ক্লিক না করতে বা তাতে প্রবেশ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি ১৭ ঘণ্টা আগে নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে এশিয়ান কাপ পিছিয়ে দিল এএফসি

পাশাপাশি এ ধরনের বার্তা এড়িয়ে চলতে এবং কোনো লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইন-সংক্রান্ত তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে বিসিবি।

বোর্ড জানিয়েছে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী আপডেট জানানো হবে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন