ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ফ্যাসিস্ট আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ এলপিজির নতুন দাম ঘোষণা, কোন সিলিন্ডার কত টাকায়? গাড়ির ডিকিতে ৩৮০ লিটার জমজমের পানি, জরিমানা ১ লাখ ২৪ হাজার টাকা পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর, অস্তিত্ব সংকটে দুই গ্রাম আগামী গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ৬১ বছরেও পেশিবহুল শরীর, ফিটনেস ধরে রাখেন যেভাবে শাহরুখ
খেলা

জুড বেলিংহামের বাবার ৭ গোল, আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারাল ইংল্যান্ড

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১৩: ১২
জুড বেলিংহামের বাবার ৭ গোল, আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারাল ইংল্যান্ড
সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় দলের অন্যতম ভরসা তিনি। খেলেন রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ক্লাবে। মিডফিল্ডার হলেও সমানতালে আক্রমণে উঠে যান। গোল করানোর পাশাপাশি নিজেও গোল করেন। ২৩ বছর বয়সী জুড বেলিংহাম বর্তমান সময়ের ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা।

তবে বেলিংহামের বাবা মার্ক বেলিংহামও যে ফুটবলে কম যান না, সেটাই যেন প্রমাণ করেছেন। ইংল্যান্ডের ৫০ বছর বা তার বেশি বয়সী সাবেক ফুটবলারদের দলের হয়ে অভিষেক ম্যাচে একাই ৭ গোল করেছেন তিনি। মার্ক বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে পঞ্চাশোর্ধ্ব ফুটবলারদের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন

দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ ৪০ মিনিট আগে দুধ-দুগ্ধজাত খাবার ছুঁয়েও দেখেন না রোনালদো, জানালেন সাবেক শেফ

গত শনিবার কেমব্রিজশায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের আক্রমণভাগে খেলেন মার্ক বেলিংহাম। ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল করেন তিনি। বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল। তাতেই ১৩-১ ব্যবধানের বড় জয় পায় ইংল্যান্ড।

আরও পড়ুন

বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি দেখাতে রাজি ফিফা ৪৯ মিনিট আগে বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি দেখাতে রাজি ফিফা

ইংল্যান্ডের পঞ্চাশোর্ধ্ব জাতীয় দলের হয়ে এটাই ছিল মার্কের প্রথম ম্যাচ। ৫০ বছর বয়সে প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের অপেশাদার ফুটবল ক্যারিয়ারে ২২টি ক্লাবে খেলেছেন মার্ক। এর মধ্যে আছে লিমিংটন ও ব্রোমসগ্রোভ স্পোর্টিং। নব্বইয়ের দশকের শেষ দিকে খেলেছেন চেলটেনহাম টাউন ও নিউপোর্ট কাউন্টির হয়েও।

২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মার্ক। তবে সাবেক ফুটবলারদের বিভিন্ন টুর্নামেন্টে খেলা চালিয়ে গেছেন। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। আর ফিরেই দেখালেন নিজের সামর্থ্য।

আরও পড়ুন

নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের ৫৪ মিনিট আগে নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

গত সপ্তাহান্তটি বেলিংহাম পরিবারের জন্য ছিল স্মরণীয়। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ৫০তম গোল করেছেন ছেলে জুড বেলিংহাম। অন্যদিকে ছোট ছেলে জোবে বেলিংহামও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Football নিয়ে আরও পড়ুন