https://newsbdc.com/international/mw0ggtrc7c
নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক
নেপাল পুলিশের বরাত দিয়ে নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে দুই হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় আহতদের একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল।
আরও পড়ুন
জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া ১ ঘণ্টা আগে
নেপালে বসবাসরত তামাং সম্প্রদায়ের সূত্রে জানা গেছে, প্রভু এয়ারের একটি হেলিকপ্টারে করে প্যাটেলকে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুই হেলিকপ্টারের পাইলটও সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদেরও কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
ফিশটেইল এয়ারের হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কেসি। অন্যদিকে, এয়ার ডাইনেস্টির হেলিকপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতি।
আরও পড়ুন
কৃষ্ণসাগরে জাহাজে হামলা, ন্যাটোর নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ১ ঘণ্টা আগে
হেলিপ্যাডে সংঘর্ষের ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি বা সরাসরি প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয় সময় বিকেল ৪টায় সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অবতরণের শেষ মুহূর্তে দুটি হেলিকপ্টার বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। এ সময় দ্রুত ঘূর্ণায়মান রোটর ব্লেড দুটি একে অপরের সঙ্গে সজোরে আঘাত করে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।